প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বাড়াতে বলল কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বাংলাদেশকে আশপাশের দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন।দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট পরিদর্শনে এসে গতকাল সোমবার তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, ‘ভারত থেকে যে পরিমাণ পণ্য বাংলাদেশে আমদানি হচ্ছে, সে অনুযায়ী ভারতে রপ্তানি হচ্ছে না।’এ সময় ঢাকায় নিযুক্ত কানাডার ট্রেড কমিশনার মুরতুজা আর তরফদার, হাকিমপুর উপজেলার চেয়ারম্যান আজিজুর রহমান ও নির্বাহী কর্মকর্তা এ কে এম শওকত আলম মজুমদার, সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া, পানামা পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী, ব্যবসায়ী নেতা জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।