প্রতিরক্ষায় বরাদ্দ ১৮,৩৭৭ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিরক্ষা খাতে নতুন বাজেটে ১৮ হাজার ৩৭৭ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যা ২০১৪-১৫ অর্থবছরের চাইতে ৬১৪ কোটি টাকা বেশি। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এ তথ্য উপস্থাপন করেন তিনি।
আগের অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ্দ রাখা হয়েছিল ১৭ হাজার ৭৬৩ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এই মন্ত্রণালয় খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৪৫৬ কোটি টাকা।
এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে বরাদ্দ ২০১৪-১৫ অর্থবছরের চাইতে এক কোটি টাকা কমিয়ে করা হয়েছে ২১ কোটি টাকা।