প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক করীম সম্প্রতি মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ১৯৮৮ সালে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে প্রতীক করীম পূবালী ব্যাংকে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সাধারণ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ঋণ প্রশাসন, আইসিসি বা তদারকি প্রভৃতি দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে ব্যাংকিং-বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি