প্রত্যক্ষ কর আইন নিয়ে আইসিএবির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত প্রত্যক্ষ কর আইন নিয়ে গতকাল বুধবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।সংগঠনের রাজধানীর কারওয়ান বাজার কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাইফুল ইসলাম ও এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএবির করবিষয়ক কমিটির চেয়ারম্যান হুমায়ূন কবীর। মতবিনিময়ের শুরুতে আমিনুর রহমান প্রস্তাবিত কর আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে এতে খুঁটিনাটি বিভিন্ন ধারার সংযোজন-বিয়োজন নিয়ে বক্তব্য দেন আইসিএবির সদস্যরা। তাঁরা নতুন আইন করার পরিবর্তে আইনের সঠিক ও নির্ভুল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।