প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার স্বার্থে বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালনের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে বিএনপির।হরতালকে ধ্বংসাত্মক কর্মসূচি উল্লেখ করে এফবিসিসিআই বলেছে, ঘন ঘন হরতাল দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। দেশে যে সংঘাত ও সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে বেশি ক্ষতিগ্রস্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড। ব্যাহত হচ্ছে শিল্পায়ন। এতে প্রতিবছর ২০ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাধাগ্রস্ত হবে।