প্রথম আলো জবস ও বাংলালায়নের মধ্যে সমঝোতা স্মারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবস ও ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়নের মধ্যে গতকাল বুধবার একটি করপোরেট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন এবং বাংলালায়ন ওয়াইম্যাক্সের প্রধান ব্র্যান্ড কর্মকর্তা আফতাব মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালায়নের গণসংযোগ বিভাগের প্রধান ফারুক খান এবং প্রথম আলো জবসের বিপণন নির্বাহী বদরুজ্জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।