প্রথম আলো জবস ও সিটিডির চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রযুক্তিগত শিক্ষা ও মানবসম্পদের উন্নয়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল প্রথম আলো জবস ও সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্টের (সিটিডি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।প্রথম আলো জবসের প্রশিক্ষণ বিশেষজ্ঞ মুহাম্মদ শফিকুল ইসলাম ও সিটিডির কর্মসূচি সমন্বয়ক খিলফাত জাহান জোহাইরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; বিশিষ্ট লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল; বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান; প্রথম আলো জবসের প্রধান নির্বাহী শৈবাল কানুনগো; সিটিডির মহাব্যবস্থাপক আব্দুল ফাত্তাহ ও প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোর্শেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।