প্রথম আলো জবসের প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবস ও আইএসসিইএর যৌথ উদ্যোগে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন আইএসসিইএ বাংলাদেশের প্রধান নির্বাহী এজাজুর রহমান। এতে নেসলে বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর নকিব খান, কোটস বাংলাদেশের সাপ্লাই চেইন ও আইটি বিভাগের প্রধান শাখাওয়াত হোসেন, রহিমআফরোজ বাংলাদেশের কৃষি ব্যবসায় বিভাগের প্রধান রেজা মো. শিহাব, ওরাসকম টেলিকম বাংলাদেশের সাপ্লাই চেইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্টের প্রধান এ সবুর এবং সিএসসিএম তানভীর ইবনে মাজেদ ও মুজাহিদুল ইসলাম ফারুকী সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক তুলে ধরেন।কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।