প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্স ফেয়ারনেস সুপার সিলেক্টরের পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ডিজিটালের গুলশান কার্যালয়ে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন। অনুষ্ঠানে বিশ্বকাপের সময় প্রথম আলো ও ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্স ফেয়ারনেস আয়োজিত দল নির্বাচনের খেলায় অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন, ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্স ফেয়ারনেসের ব্র্যান্ড ব্যবস্থাপক মাহদিয়া চৌধুরী, ব্র্যান্ড নির্বাহী এস এম আরিফুল আজিম, বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডশেয়ারের মিডিয়া ব্যবস্থাপক রাশিদুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।