প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীদের জন্য দুবাইয়ে এমিরেটসের ফ্রি হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্ম মৌসুমে এমিরেটসের এয়ারলাইনসের প্রথম ও বিজনেস শ্রেণীতে দুবাই গমনকারী বা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের জন্য দুবাইয়ের চারটি শীর্ষস্থানীয় হোটেলে বিনা মূল্যে থাকার অফার দিচ্ছে এমিরেটস। সেই সঙ্গে এমিরেটসের সৌজন্যে ৯৬ ঘণ্টার ট্রান্সফার ভিসাও পাবেন এ ধরনের সব যাত্রী।এমিরেটসের প্রথম শ্রেণীর যাত্রীরা বুর্জ খলিফায় অবস্থিত দ্য আরমানি হোটেল অথবা পাম জুমেইরা দ্বীপের জুমেইরা জাবিল সারাইয়ে বিনা খরচে প্রাতঃরাশসহ দুই রাত্রি যাপন করতে পারবেন। অন্যদিকে বিজনেস শ্রেণীর যাত্রীরা অ্যাড্রেস দুবাই মেরিনা অথবা জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলে বিনা খরচে প্রাতঃরাশসহ এক রাত্রি থাকার সুযোগ পাবেন।দ্য আরমানি হোটেল বা অ্যাড্রেস দুবাই মেরিনায় অবস্থানকারী যাত্রীরা বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার শীর্ষে আরোহণের অনন্য অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন।অন্যদিকে জুমেইরা জাবিল সারাই বা জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলে অবস্থানকারীরা ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্কে বিনা মূল্যে বিনোদনের সুবিধা লাভ করবেন।শুধু এমিরেটসের প্রথম বা বিজনেস শ্রেণীর যাত্রীরা আগামী ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণ করলে এই সুবিধা পাবেন। তবে এ জন্য বুকিং দিতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে এমিরেটসের ওয়েবসাইটে www.emirates.com/luxurynights। বিজ্ঞপ্তি।