প্রথম ঘণ্টায় লেনদেন ৩২৪ কোটি টাকার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শুরুতে লেনদেনে চাঙাভাব লক্ষ করা যাচ্ছে। প্রথম ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে প্রথম ঘণ্টা শেষে বেশিরভাগ কোম্পানির দাম কমায় সূচক কমেছে। শুরুতে কয়েকবার ওঠানামা করে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৪৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে সূচক ১০ বাড়ে। তবে ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমেছিল। আর ১১ টায় সূচক আবাারও ২০ পয়েন্ট বেড়েছিল।এই সময়ে ডিএসইতে মোট ২৩৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টির দাম বেড়েছে। কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩২৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, সিএমসি কামাল, পিপলস লিজিং, ইউসিবিএল, আমরা টেকনোলজিস, সায়হাম টেক্সটাইল, যমুনা অয়েল, বিএসআরএম স্টিল প্রভৃতি।