প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে ৭০ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সাধারণ সূচক কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৭০ পয়েন্ট বেড়ে আট হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।এখন পর্যন্ত লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময়ে মোট লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকা।এখন পর্যন্ত লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—তিতাস গ্যাস, এনবিএল, গ্রামীণফোন, প্রাইম ব্যাংক, ইউসিবিএল, ওয়ান ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক, সাইথইস্ট ব্যাংক, গোল্ডেন সন ও উত্তরা ব্যাংক।