প্রথম ছয় মাসে জেমিনি সি ফুডের মুনাফা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে তিন লাখ ৪০ হাজার টাকা। আর একই সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে ৩২ পয়সা। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, গত ৩১ মার্চ শেষ হওয়া অর্ধ বার্ষিক (অক্টোবর থেকে মার্চ) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী জেমিনি সি ফুডের করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৮ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় তিন লাখ ৪০ হাজার টাকা কম। ওই সময়ে প্রতিষ্ঠানটির করপরবর্তী মুনাফা ছিল ৮২ লাখ ১০ হাজার টাকা। আর একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৭.১৫ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ পয়সা কম। ওই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ৭.৪৭ টাকা।ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে জেমিনি সি ফুডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ১.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা ছিল ১৫ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.৪৫ টাকা।