প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ সোমবার থেকে একযোগে শুরু হচ্ছে প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন। এটিই হচ্ছে সরকারি মালিকানাধীন কোনো বাণিজ্যিক ব্যাংকের উদ্যোগে গঠিত প্রথম মিউচুয়াল ফান্ড। ২০০ কোটি টাকার এই মিউচুয়াল ফান্ডটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে। ৫০ কোটি টাকা সংগ্রহ করেছে প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে। আর বাকি ৫০ কোটি টাকা জোগান দিয়েছে জনতা ব্যাংক।ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। আর ৫০০টি ইউনিট নিয়ে গঠিত হয়েছে একটি লট বা গুচ্ছ। সেই হিসাবে প্রতিটি লটের প্রাথমিক দাম দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা। ১০ বছর মেয়াদি এ ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস আ্য্যসেট ম্যানেজমেন্ট কোম্পানি।