প্রথম পর্যায়ের তৃতীয় চুক্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা
প্রস্তাবিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা

সূত্র জানায়, মূল প্রকল্প বাস্তবায়নের সময় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আবাসনব্যবস্থা দরকার। আরও  দরকার পানি, বিদ্যুৎ​ ও গ্যাসলাইন স্থাপন। এ ছাড়া কিছু অবকাঠামো নির্মাণের কাজও থাকবে। ২০১৬ সালের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা সরকারের। তৃতীয় দফার এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ডলার, অর্থাৎ এক হাজার ৫২০ কোটি টাকা। ক্রয় কমিটির অনুমোদনের পর রাশিয়ায় গিয়ে এখন তৃতীয় চুক্তিটি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমীক্ষা, অবকাঠামো উন্নয়নসহ প্রক্‌-নির্মাণ কাজের জন্য ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে সরকার। পরে এটি বেড়ে ৫৫ কোটি ডলার হয়। চুক্তি অনুযায়ী এই অর্থের ৯০ শতাংশ ডলার বাংলাদেশকে ঋণ দেবে রাশিয়া। বাকি অর্থায়ন করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বছরের ২ অক্টোবর কেন্দ্রটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সরকারের লক্ষ্য হচ্ছে এই কেন্দ্র থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।

নূরুল করিম জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হবে চারটি ধাপে।

বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে প্রকৃতপক্ষে কত ব্যয় হতে পারে, তা এখনো ঠিক হয়নি। তবে, প্রকল্প পরিচালক শৌকত আকবর গণমাধ্যমকে জানিয়েছিলেন, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নেওয়ার আলোচনা চলছে। মোট ব্যয়ের ১০ শতাংশ বাংলাদেশ সরকারের তহবিল থেকে ব্যয় হওয়ার কথা।

এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পের একটি ইউনিট ২০১৮-১৯ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর গোটা প্রকল্পের সম্ভাব্য ব্যয় বিশ্লেষণে দেখা যায়, একই পরিমাণ অর্থ দিয়ে অন্তত চারটি পদ্মা সেতু নির্মাণ হতে পারে।

পাকিস্তান আমলে ১৯৬১ সালেই রূপপুর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ২৬০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এরপর এটি নিয়ে আর কাজ হয়নি। রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে গত তত্ত্বাবধায়ক সরকার (২০০৭-০৮) বিষয়টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এরপর ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার জোরালো পদক্ষেপ নেয় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ব্যাপারে।