প্রথম প্রান্তিকে মুনাফা ও ইপিএস বেড়েছে রেনাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রান্তিকে মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটার। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী রেনাটার কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে ৪০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড মুনাফা হয়েছিল ৩৫ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড বেসিক ইপিএস হয়েছে ১১ টাকা ৪২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এক টাকা ৩৪ পয়সা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ১০ টাকা আট পয়সা।