প্রথম বছরেই নতুন কমিশনারেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কার্যক্রম শুরুর প্রথম বছরেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।২০১১-১২ অর্থবছরের নভেম্বর মাসে এই কমিশনারেটের যাত্রা শুরু হয়। তখন এটির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪৭০ কোটি ৫০ লাখ টাকা, যা পরে সংশোধন করে ৪৭৮ কোটি নয় লাখ টাকায় উন্নীত করা হয়। তবে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় হয়েছে ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৫৩ লাখ টাকা বেশি।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।