প্রথম বিদেশি ব্যাংক হিসেবে ৮৫০ কোটি টাকার বন্ড ছাড়ছে স্ট্যানচার্ট বাংলাদেশ
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলোর মধ্যে প্রথম ব্যাংক হিসেবে ৮৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়তে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক। ব্যাংকটি গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৬ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বন্ড ইস্যুর অনুমোদন দেয়।
এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
স্ট্যানচার্টের এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, এ বন্ড বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য লেনদেন হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি এ দেশের পুঁজিবাজারের উন্নয়নে এ বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী ব্যক্তিবিশেষের জন্য বিকল্প বিনিয়োগের পথ উন্মোচিত হবে। এ ছাড়া বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে স্ট্যানচার্ট ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হবে।
বন্ডটির বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আমরা নিয়ন্ত্রক ও অংশীজনদের ইকোসিস্টেমের সহযোগিতায় বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছি। আমরা আশা করি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বন্ড আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, বিভিন্ন পৌরসভাসহ সর্বাধিক অংশগ্রহণকে উৎসাহিত করবে।’
আমরা বিশ্বাস করি, এ বন্ড বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করবে। পাশাপাশি আমানতকারীদের জন্য মুনাফাপ্রাপ্তির নিশ্চয়তাসহ বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।
পাঁচ বছর মেয়াদি বন্ডটি অরূপান্তরযোগ্য। অর্থাৎ মেয়াদ শেষে বন্ডটি পুরোপুরি অবসায়িত হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স। এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
বন্ডটির বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বলেন, ‘বাংলাদেশে বহুজাতিক ব্যাংক হিসেবে প্রয়োজনীয় মূলধনের প্রবাহের ক্ষেত্রে আমরা এক অনন্য অবস্থানে রয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে ‘এএএ’ ঋণমানপ্রাপ্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইস্যুকারী হিসেবে আমরা বিশ্বাস করি, এ বন্ড বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করবে। পাশাপাশি আমানতকারীদের জন্য মুনাফাপ্রাপ্তির নিশ্চয়তাসহ বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।’
১৯৯৭ সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুঁজিবাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, খাদ্য ও পানীয় উৎপাদন, টেক্সটাইল, ওষুধ এবং অন্যান্য খাতে ৭৫০ কোটি ডলারের বেশি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা করেছে।