প্রথম ব্যাংকিং মেলা শুরু মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে দেশের সাধারণ মানুষকে সচেতন করতে মেলাটির আয়োজন করা হয়েছে। এতে ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি আর্থিক খাত বিষয়ে আলোচনা, সেমিনারসহ নানা আয়োজন থাকবে বলে জানান আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।