প্রধান শাখাতেই হবে বাণিজ্যিক কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রধান শাখায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে।
ঢাকায় গতকাল প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রধান শাখা ও ‘হেল্পলাইন ডেস্ক’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। খবর বাসস’র।
অর্থমন্ত্রী বলেন, ‘বিশেষায়িত কোনো ব্যাংক পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করলেও সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান শাখায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। তাই আমি প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রধান শাখায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ করেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী।