প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। খবর বাসসের।এফবিসিসিআইয়ের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গতকাল শনিবার এক অভিনন্দনবার্তায় বলা হয়, সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায় ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিষয়ে দীর্ঘ ৩৮ বছরের বিরোধের অবসান ঘটেছে। এতে আরও বলা হয়, এই রায়ের মাধ্যমে আমাদের বহুদিনের চাওয়া ন্যায্যতাভিত্তিক সীমার দাবি প্রতিষ্ঠিত হলো। এ ছাড়া, এই রায়ের মাধ্যমে বঙ্গোপসাগরের বিপুল মৎস্য সম্পদ, তেল-গ্যাস ও খনিজসম্পদ যথাযথভাবে আহরণ, উত্তোলন ও ব্যবহারের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে।