প্রধানমন্ত্রীকে এফবিসিসিআই-র অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া এবং নতুন মন্ত্রিপরিষদ গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এফবিসিসিআই থেকে গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের আশা, নতুন সরকার গত মেয়াদে সরকারের নেওয়া উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে পদক্ষেপ নেবে।