প্রধানমন্ত্রীর চেয়ে ছয় গুণ বেশি বেতন পাবেন গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেন উড়ে এসেছেন মার্ক কার্নি ষ কার্টুন: সংগৃহীত
যেন উড়ে এসেছেন মার্ক কার্নি ষ কার্টুন: সংগৃহীত

কানাডার মার্ক কার্নি ব্যাংক অব ইংল্যান্ডের নতুন গভর্নর হিসেবে গতকাল সোমবার যোগ দিয়েছেন।
মার্ক কার্নি প্রথমে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে অবশ্য ব্রিটিশ চ্যান্সেলর বা অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বিপুল বেতনের প্রস্তাব দিয়ে তাঁকে নিয়ে আসেন। বদৌলতে তিনি মোট আট লাখ ৭৪ হাজার পাউন্ড পাবেন, যা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বেতনের চেয়ে ছয় গুণ বেশি। ক্যামেরন পান এক লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ড।
মার্ক কার্নি ইতিপূর্বে ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসেও দায়িত্ব পালন করেন।
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক অব ইংল্যান্ডের দায়িত্ব পালন খুবই কঠিন বলে মনে করা হয়। এর ওপর যুক্তরাজ্যের অর্থনীতিতে যখন অনেকটা ভঙ্গুর দশা চলছে তখনই কানাডীয় এই ব্যাংকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকটির দায়িত্ব নিলেন। সে জন্য তাঁকে যুক্তরাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করে তুলতে নগদ অর্থের জোগান দেওয়াসহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনয়ন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, সুদের হার নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কিছু কর্তব্য পালন করতে হবে।
নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনেই মার্ক কার্নি ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠকে যোগ দেন। তবে আগামীকাল বুধবার তিনি এমপিসির পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করবেন। ৩১৯ বছরের পুরোনো এই ব্যাংকের প্রথম বিদেশি গভর্নর স্যার মার্ভিন কিংও ছিলেন কানাডীয় বংশোদ্ভূত। তিনি ২০০৩ সাল থেকে মার্ক কার্নির যোগদানের আগে পর্যন্ত ব্যাংকটির গভর্নরের দায়িত্ব পালন করেন। ব্যাংক অব ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ১৬৯৪ সালে। সূত্র: এএফপি ও দ্য ইনডিপেন্ডেন্ট।