প্রবাসী-আয় আনতে ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রবাসী-আয় আনার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি ইউএই এক্সচেঞ্জ মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে। এ চুক্তির ফলে প্রবাসীরা বিদেশ থেকে সরাসরি দেশে তাঁদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের জন্য ব্র্যাক ব্যাংকের শাখা, এসএমই ইউনিট ও বিকাশ এজেন্টের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস ও রেমিট্যান্স পে-রোলের প্রধান মামুর আহমেদ এবং ইউএই এক্সচেঞ্জের আঞ্চলিক প্রধান সানতোজ নায়ার চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব এবং ইউএই এক্সচেঞ্জের বাংলাদেশ কার্যক্রমের ইনচার্জ ম্যানেজার আবদুল খালেক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি