প্রবাসী-আয় এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এক হাজার কোটি ডলারের বেশি রেমিট্যান্স (প্রবাসী-আয়) দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের (২০১০-১১) একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ৪১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক আশা করছে চলতি অর্থবছর শেষে প্রবাসী-আয় এক হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। গত গোটা অর্থবছরে প্রবাসী-আয় হয়েছিল এক হাজার ১৬৫ কোটি ডলার। প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যায়, অর্থবছরের ১০ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট এক হাজার ৬১ কোটি ৪১ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৬১ কোটি ৩০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার প্রবাসী-আয়ের এপ্রিল মাস পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠান ১০৮ কোটি ২৩ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগের বছরের এপ্রিলে এর পরিমাণ ছিল ১০০ কোটি ২০ লাখ ডলার।