প্রবাসী-আয় কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মাসেই কমছে প্রবাসী-আয় বা রেমিট্যান্স। কমছে আগের মাসের তুলনায়, আবার আগের বছরের একই সময়ের তুলনায়ও। অথচ কয়েক বছর ধরে প্রবাসী-আয়ে উচ্চ প্রবাহ ছিল। চলতি অর্থবছরে তাতে ভাটা পড়েছে।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসী বাংলাদেশিরা মোট ৫৫৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬১২ কোটি ডলার।