প্রবাসী-আয় দারিদ্র্য কমাতে ভূমিকা রাখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য কমাতে প্রবাসী-আয় বড় ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নেদারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান বাসুগ ও ইনাফি বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘প্রবাসী-আয়ে সামাজিক উন্নয়ন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর গতকাল মঙ্গলবার এ কথা বলেন।আতিউর রহমান জানান, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। প্রবাসীদের জন্য বর্তমানে বাংলাদেশে বিভিন্ন শিল্প-কারখানায় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি অন্যতম।