প্রবাসী আয় বাড়াতে বিদেশ সফরে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী আয় কমায় তৎপর হয়ে পড়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। কমে যাওয়ার কারণ চিহ্নিত করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় বেশি আসে এমন ৩০ শীর্ষ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আগামী রোববার সভা করবে কেন্দ্রীয় ব্যাংক।
একই ইস্যুতে ৯ ফেব্রুয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সভা ডেকেছে। বাংলাদেশ ব্যাংককে সে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে প্রবাসী আয় কমার কারণ চিহ্নিত করতে চলতি মাসেই বাংলাদেশ ব্যাংকের দুটি প্রতিনিধিদল চার দেশ সফরে যাচ্ছে। দেশগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিনিধিদল দুটি দেশে ফিরে প্রবাসী আয় কমার কারণ সম্পর্কে গবেষণামূলক প্রতিবেদন জমা দেবে।