প্রবাসী-আয় বিতরণের বিষয়ে সাউথইস্ট ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘রেমিট্যান্স পেমেন্ট সিস্টেম বা প্রবাসী-আয় বিতরণ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এম সিরাজুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মঈনুদ্দিন চৌধুরী ও শহীদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন ভূঁইয়া ও প্রিন্সিপাল অফিসার সৈয়দ সালাউদ্দিন বক্তব্য দেন।বক্তারা সম্প্রতি দেশীয় ব্যাংকগুলোর মাধ্যমে বর্ধিত বৈদেশিক মুদ্রার আন্তপ্রবাহের কথা উল্লেখ করেন। এ ছাড়া বক্তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রার আন্তপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বমানের পেমেন্ট ব্যবস্থার নিশ্চিতকরণের বিষয়ে জোর দেন। বিজ্ঞপ্তি।