প্রবাসী-আয় বিষয়ে এসআইবিএলের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ‘রেমিট্যান্স পেমেন্ট ক্যাপাবিলিটিজ অ্যান্ড এক্সচেঞ্জিং সার্ভিস স্ট্যান্ডার্স’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় প্রবাসী-আয় পরিশোধের সক্ষমতা ও বৈদেশিক বিনিময় সেবার মান নিয়ে আলোচনা করা হয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআইবিএল প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু সাদেক মো. সোহেল, উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, এ এম এম ফরহাদ ও মো. মোহসিন মিয়া। বিজ্ঞপ্তি।