প্রবাসী-আয় বিষয়ে পূবালী ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের কর্মকর্তাদের জন্য সম্প্রতি রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের আদান-প্রদান ও রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারিত করার বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। এ সময় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।