প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে
অর্থবছরের প্রথম ও দ্বিতীয় মাসের পর তৃতীয় মাস, অর্থাৎ সেপ্টেম্বরেও রেমিট্যান্সে (প্রবাসী-আয়) প্রবৃদ্ধি হয়েছে। তবে জুলাই ও আগস্ট মাসের তুলনায় প্রবৃদ্ধির হার কমেছে।সেপ্টেম্বরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৮৪ কোটি ৩৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠান ৮৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার ডলার।এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠালেন ২৯৬ কোটি ছয় লাখ ৯০ হাজার ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ডলার।ধারণা করা হচ্ছে, গত রোজার ঈদ সামনে রেখে গত জুলাই ও আগস্ট মাসে বেশি পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে। কেননা, প্রতিবছরই ঈদ সামনে রেখে প্রবাসীরা তাঁদের নিকটজনের কাছে নানা উপকরণ কিনতে বেশি অর্থ পাঠান। একই কারণে বর্তমান অক্টোবর ও নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন বলে মনে করা হচ্ছে।