প্রবাসী-আয়ের ব্যবহার বিষয়ে রংপুরে মতবিনিময়
দেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের ব্যবহার ও মাঠ পর্যায়ে জরিপ এবং প্রবাসী-আয়ের সুবিধাভোগীদের নিয়ে গত বুধবার রংপুরে বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক পৃথক মতবিনিময় সভা করেছে।স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকালে জনতা ব্যাংকের করপোরেট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুল আউয়াল সরকার ও জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কাজী খলিলুর রহমান। সুবিধাভোগীদের মধ্যে আলোচনা করেন ফিরোজ মিয়া। এ ছাড়া বিকেলে অগ্রণী ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সেলিনা আকতার। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি দল উপস্থিত ছিল।