প্রবাসী ও রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের প্রবাসী ও প্রবাসী আয়ের (রোমিট্যান্স) সুবিধাভোগী গ্রাহকদের নিয়ে এক সমাবেশ আজ সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইউনুস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেতুবন্ধনের ১০০ দিন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় কমপ্লেক্স করপোরেট ব্রাঞ্চের উদ্যোগে ‘প্রবাসী ও রেমিট্যান্স সুবিধাভোগী গ্রাহক সমাবেশ’ শিরোনামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অপারেশন উইংয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম। এ ছাড়া প্রবাসী ও রেমিট্যান্স-সুবিধাভোগী গ্রাহকদের পক্ষে আনিসুর রহমান, আবদুল ওয়াহেদ ও পারভিন আক্তার বক্তব্য দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান কার্যালয় কমপ্লেক্স করপোরেট ব্রাঞ্চের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ মোহন মিয়া।প্রধান অতিথি মো. শামসুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখছেন।’ তিনি উপস্থিত প্রবাসী ও রেমিট্যান্স-সুবিধাভোগীদের ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান।