প্রবাসী ব্যাংকিং সেবার ওপর বিআইবিএমের প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) সম্প্রতি যৌথ উদ্যোগে ‘রেমিট্যান্স বা প্রবাসী-আয়-সংক্রান্ত ব্যাংকিং সেবার উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।ইউকেএইড-ফ্রম ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় বিআইবিএমে অনুষ্ঠিত এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন ব্যাংকের মোট ৩৩ জন কর্মকর্তা অংশ নেন।বিআইবিএমের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। আর বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর ড. বন্দনা সাহা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। সনদ বিতরণী অনুষ্ঠানে বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ইএমবিএম) আবদুল জলিল চৌধুরী উপস্থিত ছিলেন।বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (সিপিজিএস) মোহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকী এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মাহমুদুল আমিন মাসুদ যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।নিরাপদ অভিবাসন ও দেশে প্রবাসী-আয়ের প্রত্যাবাসন, অভিবাসনসেবা, প্রবাসী-আয় বিনিয়োগ ও সঞ্চয়, প্রবাসী ব্যাংকিং সেবার উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের ব্যাংকিং সেবার মাধ্যমে প্রবাসী-আয় প্রত্যাবাসনে উদ্বুদ্ধকরণে ব্যাংকারদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।