প্রবাসীকল্যাণ ব্যাংকে নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মোশাররফ হোসেন চৌধুরী। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে তাঁকে পদোন্নতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, প্রবাসীকল্যাণ ব্যাংকে তাঁকে নিয়োগ/বদলি করা হলো। বেতন ধরা হয়েছে নির্ধারিত ৪০ হাজার টাকা। গত মঙ্গলবার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ প্রজ্ঞাপন কার্যকর। অন্য কোনো শর্তের কথা উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে। শুধু বলা হয়েছে, সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ও তার ওপরের পদের কর্মকর্তাদের জন্য যেসব শর্ত রয়েছে, তাঁর ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য হবে। ব্যাংকটির সদ্য বিদায়ী এমডি সিএম কয়েস সামীর স্থলাভিষিক্ত হলেন নতুন এমডি।