প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হলেন আতাউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আতাউর রহমান
মো. আতাউর রহমান

প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. আতাউর রহমান প্রধান। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৬ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই দিনই তিনি যোগ দেন। আতাউর রহমান ১৯৮৪ সালে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। ২০১৪ সালের ৬ জানুয়ারিতে তিনি ডিএমডি হিসেবে পদোন্নতি পান।