প্রবাসীকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন জাফর আহমেদ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানকে প্রবাসীকল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করা হয়। জাফর আহমেদ খান প্রশাসন সার্ভিসের ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদানের আগে তিনি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।