প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে বহুতল বাণিজ্যিক ভবন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সম্প্রতি রাদি’স শপিং কমপ্লেক্স নামের এ ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, রাদি’স কমপ্লেক্সের মহাপরিচালক সৈয়দ লোকমান হোসেন চৌধুরী, সমাজকর্মী সালেহ আহমদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রাদি’স কমপ্লেক্সের পরিচালক শাহ কামাল হোসেন।আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। আমরাও বিনিয়োগের জন্য প্রবাসীদের সহযোগিতা করে যাচ্ছি।’