প্রবাসীদের জন্য ইউএই এক্সচেঞ্জের সচেতনতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ প্রেরণ ও প্রদান এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্র্যান্ড ইউএই এক্সচেঞ্জ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সচেতনতামূলক অভিযান শুরু করেছে।
‘আমার বাংলাদেশ’ নামের অভিযানটির স্লোগান হচ্ছে ‘সঠিক পথে পাঠাই টাকা, সচল রাখি দেশের চাকা’।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইউএইর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সম্প্রতি আবুধাবির একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযানের ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ ও ইউএই এক্সচেঞ্জ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমথ মাঙ্গাত। বিজ্ঞপ্তি