প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ‘এনআরবি হোম লোন’ নামে নতুন একটি গৃহঋণ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হোম লোন নীতিমালা আরও সহজ করে প্রবাসীদের গৃহঋণ দেওয়ার এই উদ্যোগ নিয়েছে। এনআরবি হোম লোনের ক্ষেত্রে সর্বোচ্চ সম্পত্তি মূল্যের ৫০% মূল্যমান অথবা ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে এই ব্যাংক। এ ঋণের সুদহার হবে ৮.৭৫% ও মেয়াদকাল ২৫ বছর। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব রিটেইল ব্যাংকিং আদিত্য মান্ডলই এ প্রসঙ্গে বলেন, ‘প্রবাসীদের জন্য আমরা এই হোম লোন চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি তাঁদের বাড়ি কেনার প্রক্রিয়া খুবই সহজ করে দেবে। পাশাপাশি কাগজপত্র নিয়ে অত্যন্ত কম ঝামেলা ও প্রতিটি পর্যায়ে বিশেষজ্ঞ সহায়তা নিশ্চিত করবে।’ বিজ্ঞপ্তি।