প্রবাসীরা বাড়ি নির্মাণে ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পাবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে আবাসন-সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের ঋণের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কিনতে প্রবাসীরা এখন মোট ব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণের সুবিধা পাবেন। আগে ব্যয়ের অর্ধেক পরিমাণ ঋণ নেওয়ার সুযোগ ছিল। গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো দেশের ব্যাংক থেকে আবাসন-সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের ঋণ নেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সময় ভোক্তা ঋণ নীতিমালার আওতায় মোট ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেয়। গতকাল তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এর ফলে কোনো প্রবাসী ১ কোটি টাকার ফ্ল্যাট কিনলে ব্যাংক ৭৫ লাখ টাকা ঋণ দিতে পারবে।