প্রবাসী-আয় দুই দিনে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে প্রবাসীদের পাঠানো অর্থ দুই কর্মদিবসের মধ্যে প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বাড়াতে গত বৃহস্পতিবার নতুন এই নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এত দিন প্রবাসী আয় ৭২ ঘণ্টার মধ্যে প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা ছিল। বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। ‘প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির কাছে বিতরণ প্রসঙ্গে শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, “রেমিট্যান্স প্রবাহে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ড্রয়িং ব্যবস্থার আওতায় প্রাপ্ত প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারি পর্যায়ে বিতরণের সময়সীমা ৭২ ঘণ্টার পরিবর্তে সর্বোচ্চ দুই কার্যদিবস পুনর্নির্ধারণ করা হলো।” এর আগে ২০০৭ সালের ২৯ অক্টোবর জারি করা ‘বিদেশস্থ এক্সচেঞ্জ হাউসের সঙ্গে বাংলাদেশস্থ ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপন’সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাণিজ্য ডেস্ক