প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানোই চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা ও বিনিয়োগ বাড়ানোকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)৷
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০১৪) অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই কথা উল্লেখ করেছে বাণিজ্য সংগঠনটি৷ এতে আরও বলা হয়েছে, সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা৷ কেননা, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি যেমন বাড়বে না, তেমনি বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুফলও আদায় করা কঠিন হবে৷
মেট্রো চেম্বার বলছে, যদিও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) শেষ বছরে জিিডপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে আসবে বলে সব দাতা সংস্থা পূর্বাভাস দিয়েছে৷ আর প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮ শতাংশে উন্নীত করতে হলে জিিডপিতে বিনিয়োগের হার বর্তমানের ২৬-২৭ শতাংশ থেকে আগামী অর্থবছরেই সাড়ে ৩২ শতাংশে উন্নীত করতে হবে৷
এমসিসিআই বলছে, মধ্য আয়ের দেশের কাতারে অন্তর্ভুক্ত হতে হলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই৷ আর তাই সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে৷
বাণিজ্য সংগঠনটি অবশ্য এও বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে৷ অস্থির রাজনৈতিক পরিবেশের মধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা নতুন কোনো বিনিয়োগ করতে আগ্রহী হয়নি৷ বরং বিদেশিরা ২০১৩ সাল থেকেই ‘ধীরে চলো’ নীিত অনুসরণ করে আসছে৷
এমসিসিআই মনে করে, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের জোগানদার তৈির পোশাক শিল্প খাতের ভাবমূর্তি পুনর্নির্মাণের দিকে মনোযোগ দিতে হবে, যা অত্যন্ত কঠিন কাজ৷
পর্যালোচনা প্রতিবেদনে এও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার সময় ধ্বংসযজ্ঞে আক্রান্ত হওয়া অর্থনীতির ক্ষত নিরাময়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আর এই প্রয়াসের মধ্যে আছে প্রবৃদ্ধির গতি এবং দেশি-বিদেশি ব্যবসায়ী-বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা৷