প্রবৃদ্ধি ও সুশাসনের বিষয়ে গবেষণার লক্ষ্যে নরওয়ের সঙ্গে সিপিডির চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবৃদ্ধি ও সুশাসনের বিষয়ে গবেষণা করার লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নরওয়েভিত্তিক ক্রিশ্চিয়ান মাইকেলসন ইনস্টিটিউট (সিএমআই) যৌথভাবে গতকাল বুধবার ঢাকায় নরওয়েজীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় সিপিডি ও সিএমআই যৌথভাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সুশাসনের ওপর বেশ কয়েকটি গবেষণা পরিচালনা করবে। যেসব বিষয়ে গবেষণা করা হবে সেগুলো হলো খাদ্যনিরাপত্তা ও দারিদ্র্য, জ্বালানি ব্যবস্থাপনা, ব্যক্তি খাত উন্নয়নে মানবসম্পদের ভূমিকা, সংসদ ও রাজনৈতিক দলসমূহ এবং গণতন্ত্র ও দুর্নীতি।নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ বাংলাদেশে নিযুক্ত সেই দেশের রাষ্ট্রদূত ইঙ্গেবিয়োর্গ স্টফ্রিং, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও সিএমআইয়ের গবেষণা পরিচালক আর্নে উইগ এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং বোর্ড অব ট্রাস্টির সদস্য লায়লা কবির, খুশী কবির ও নুরুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।