প্রবৃদ্ধির প্রয়োজনীয় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ সদ্য ঘোষিত অর্ধবার্ষিক মুদ্রানীতির মাধ্যমে প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে।গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চলতি অর্থবছরের শেষ পাঁচ মাসে (ফেব্রুয়ারি-জুলাই) যে পরিমাণ ঋণ ছাড় করা যাবে, তা দিয়ে ৭ দশমিক ২০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ অর্জিত হওয়ার সম্ভাবনা কম। প্রতিষ্ঠানটি গতকাল শনিবার জানুয়ারি মাসের ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক প্রণীত মুদ্রানীতিতে গৃহীত পদক্ষেপগুলো সাম্প্রতিক কালের অর্থনৈতিক মৌল চ্যালেঞ্জ, যথা: প্রবৃদ্ধির নিম্নমুখিতা, মূল্যস্ফীতি ও বৈদেশিক খাতে ভারসাম্যহীনতা অব্যাহত রাখবে।উন্নয়ন অন্বেষণ বলছে, যখন বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির গতি নিম্নমুখী, বিনিয়োগে মন্দাবস্থা, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি নিম্নমুখী, রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না, রয়েছে মূল্যস্ফীতির চাপ এবং অদূরদর্শী রাজস্বনীতির ব্যবস্থাপনা বিরাজমান, তখনই আরেকটি সংকোচনমূলক মুদ্রানীতির যৌক্তিকতা প্রশ্নসাপেক্ষ।ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা দশমিক ৫ শতাংশ বৃদ্ধি এবং নীতি সুদের হার দশমিক ৫০ শতাংশীয় মাত্রা কমানোর মাধ্যমে ঋণের জোগান বৃদ্ধি ও বিনিয়োগ-ব্যয় হ্রাসের কথা বলা হয়েছে। কিন্তু গত ছয় মাসে বেসরকারি খাতে ঋণ গত চার বছরের মধ্যে সবচেয়ে কম এবং এই সময়কালের হ্রাসকৃত লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। উন্নয়ন অন্বেষণ বলছে, অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো বিনিয়োগ বৃদ্ধি না হওয়া এবং সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য বেড়ে চলা।