প্রভিটার প্রকল্পে বিনিয়োগ করছে ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রভিটার নতুন স্বয়ংক্রিয় পোলট্রি এবং ফিশ ফিড প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে ময়মনসিংহের ভালুকায়। এ প্রকল্পে বিনিয়োগ করছে ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এগুলো হলো ডাচ্-বাংলা ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বিনিয়োগ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রভিটা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী জানান, এই প্রকল্পের মাধ্যমে গবাদিপশু, মৎস্য এবং পোলট্রি শিল্পের জন্য স্বাস্থ্যসম্মত, উন্নত পুষ্টিমানসমৃদ্ধ এবং জীবাণুমুক্ত উন্নতমানের খাদ্য প্রস্তুত হবে। বিজ্ঞপ্তি