প্রযুক্তি পণ্যে শুল্ক ও করের রেয়াতি সুবিধা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে প্রযুক্তি পণ্যে প্রদত্ত শুল্ক ও করের রেয়াতি সুবিধা আগামী অর্থবছরেও অব্যাহত থকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি খাতে কম্পিউটারসহ বিভিন্ন তথ্য প্রযুক্তি পণ্যে প্রদত্ত শুল্ক ও কর এর রেয়াতি সুবিধা আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে।

পাশাপাশি তথ্য-প্রযুক্তিতে ব্যবহার্য ক্যামেরার শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে দেশের সৃজনশীল প্রোগ্রামারদের সৃজনশীলতাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তাঁদের উৎপাদিত সফটওয়্যারের প্রতিরক্ষণকল্পে ডেটাবেজ, অপারেটিং সিস্টেম ও ডেভেলপমেন্ট টুলস ব্যতীত অন্যান্য কাস্টমাইজড সফটওয়্যারের আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেন মন্ত্রী।