প্রযুক্তির গবেষণায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ল্যাবে চলছে হাতে–কলমে শেখা। ছবি: প্র বাণিজ্য
ডিজিটাল ল্যাবে চলছে হাতে–কলমে শেখা। ছবি: প্র বাণিজ্য

বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০০৩ সালে দুটি অনুষদ এবং তিনটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোন করছে। এ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, বিশেষ করে তথ্যপ্রযুক্তি নিয়ে গবেষণার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সফলভাবে ৪টি সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ হাজার স্নাতক সনদ পেয়েছেন। শিক্ষার ক্ষেত্রে যত রকমের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে, তার সব কটিই এই বিশ্ববিদ্যালয় ব্যবহার করছে। মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানসম্পন্ন, কর্মমুখী ও জীবনঘনিষ্ঠ শিক্ষাব্যবস্থা।

বিদেশে পড়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়টি জার্মানি, চীনসহ বিশ্বের নামীদামি অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিনিময় চুক্তিতে আবদ্ধ। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটির (এআইইউ) পূর্ণ সদস্য। ফলে শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার সুবিধাসহ শতাধিক দেশে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

পড়ানোর বিষয়

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি প্রোগ্রাম প্রথম চালু করেছে। মেকাট্রনিকস নামের অশ্রুতপূর্ণ অথচ ব্যাপক চাহিদাসম্পন্ন কোর্সটি প্রবর্তনেও পথিকৃতের ভূমিকা পালন করেছে। ডিপ্লোমা পর্যায়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, পাওয়ার, রেফ্রিজারেশন, কেমিক্যাল, সিএসই, অটোমোবাইল, ইলেকট্রোমেডিকেল বা মেরিন ডিজেল ইঞ্জিন ট্রেড থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এমটিএ) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

স্বপ্ন থেকে বাস্তবে

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী একটি স্বপ্ন দেখেছিলেন—শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার। এই প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে মূল লক্ষ্য ছিল সমাজ ও দেশের উন্নতি সাধন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং এ দেশের নতুন প্রজন্মকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তোলা।