প্রযুক্তির ব্যবহার আর্থিক খাতে প্রতারণা কমাবে
প্রযুক্তির ব্যবহার আর্থিক খাতের প্রতারণা কমাতে সহায়তা করতে পারে। প্রযুক্তিনির্ভর তথ্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে কার্যকর করতে পারে, যা ওই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে।
গতকাল বুধবার ‘স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নিরীক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা প্রতিষ্ঠানের প্রযুক্তিনির্ভর তথ্য সন্নিবেশিত করার ওপর গুরত্বারোপ করেন।
দি ইস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই সেমিনারের আয়োজন করে। কারওয়ান বাজারের আইসিএবি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য লোকমান চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন আইসিএবির সভাপতি শওকত হোসেন, সাবেক সভাপতি ফরহাদ হোসেন। এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির সাব্বির আহমেদ।
প্রতিষ্ঠানের আর্থিক ও পরিচালন ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রযক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরত্বারোপ করেন এনবিআর সদস্য লোকমান চৌধুরী।